চাঁদপুর: চাঁদপুর সদরের চান্দ্রা এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এ তথ্য নিশ্চিত করেন অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজ ভোরে স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সদর উপজেলার চান্দ্রাবাজার এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এ সময় মিনহাজ (১৬), সাগর (১৬), মেহেদী হাসান (১৭) ও মুন্না (১৬) কে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি চাইনিজ কুড়াল, দুটি রাম দা এবং ৪টি স্টীলের পাইপ।
লেফটেন্যান্ট জাবিদ হাসান বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করার জন্য উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও আটক কিশোর গ্যাং সদস্যদের চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
ফম/এমএমএ/


