চাঁদপুরে দূ‌র্যোগ ব‌্যাবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারী‌দের স্মারকলিপি

চাঁদপুর:  ৫ দফা দাবী আদা‌য়ের ল‌ক্ষ্যে চাঁদপু‌রের জেলা প্রশাসকের মাধ‌্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লি‌পি প্রদান ক‌রে‌ছে দূ‌র্যোগ ব‌্যাবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারী‌বৃন্দ।
বৃহস্প‌তিবার (১৫ সেপ্টেম্বর)  দুপু‌রে জেলা প্রশাসক কার্যল‌য়ে উপ‌স্থিত হ‌য়ে জেলা প্রশাসক  কামরুল হাসা‌নের নিকট স্মারক‌লি‌পি তু‌লে দেওয়া হয়।
এসময় উপ‌স্থিত ছি‌লেন, সি‌নিয়র সহকারী ক‌মিশনার সু‌চিত্রা রঞ্জন দাস,  পিআইও সদর র‌ফিকুল ইসলাম, পিআইও কচুয়া মোঃ আ‌শেকুর  রহমান, পিআইও মতলব উত্তর  অরঙ্গ‌জেব, পিআইও ফ‌রিদগঞ্জ মিলটন দ‌স্তিদার, পিআইও মতলব দ‌ক্ষিণ র‌বিউল ইসলাম খান, পিআইও শাহরা‌স্তি মোঃ সবুজ।
৫ দফা দাবী সমূহ: দূ‌র্যোগ ব‌্যাবস্থাপনা আইন ২০১২ এর আ‌লো‌কে প্রস্তা‌বিত জনবল কাঠা‌মে ও নি‌য়োগ‌বি‌ধি বাস্তবায়ন। জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (‌ডিআরআরও) পদ আপগ্রেডেশন। উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (‌পিআইও) পদ আপগ্রেডেশন। দূ‌র্যোগ ব‌্যাবস্থাপনা অ‌ধিদপ্ত‌রাধীন কর্মচারী‌দের পদনাম প‌রিবর্তন এবং পদ আপগ্রেডেশন। দূ‌র্যোগ ব‌্যাবস্থাপনা অ‌ধিদপ্ত‌রের সকল শূণ‌্যপ‌দে প‌দোন্ন‌তি/চল‌তি দা‌য়িত্ব/নি‌ে‌য়ো‌গের মাধ‌্যমে পূরণ।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম