চাঁদপুরে ডিআরআরও অফিসে তৃতীয় দিন অর্ধদিবস কর্মবিরতি

চাঁদপুর :  জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা অনুযায়ী চাঁদপুর ডিআরআরও অফিস তৃতীয় দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) তৃতীয় দিনের মতো তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করে তাদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরেন।
১২ সেপ্টেম্বর হতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের  ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে  চাঁদপুর ডিআরআরও অফিস কর্মবিরতি পালন করেন।
১২ থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশব্যাপী অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদ।
জানাগেছে, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের পদনাম পরিবর্তন ও পদ আপগ্রেডেশন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদে পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরেই সুশৃঙ্খল আন্দোলন করে আসছে।
চাঁদপুরে কর্মবিরতি পালন করেন ডিআরআরও অফিসের ওয়ারলেস অপারেটর জীবন কৃষ্ণ দাস এর নেতৃত্বে গাড়িচালক, অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরীসহ অফিসের সকল কর্মচারীবৃন্দ।
ফম/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম