
শনিবার (২৮ মার্চ) সকালে ওই ইউনিয়নের দক্ষিণ মনিহার গ্রামের খেয়াঘাট সড়কের লালু মিয়ার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরিয়ান হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির মো. রিপন ছৈয়ালের ছেলে। গত দুই দিন আগে শিশুটি তার মায়ের সাথে খালার বাড়িতে বেড়াতে আসে।
শিশুর মামা আবদুর রাজ্জাক বলেন, মায়ের সাথে মনিহার খালার বাড়িতে বেড়াতে যায় আরিয়ান। সকালে দক্ষিণ মনিহার দোকানের সামনে একটি ট্রাক থামানো ছিল। আরিয়ান অন্যান্য শিশুর সাথে খেলা করছিলো। খেলার ছলে সে ট্রাকের নীচে লুকায়। পরে থামানো ট্রাকটি চালক চালাতে গেলে শিশু আরিয়ান চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। সেখান থেকে লোকজন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে।
স্থানীয় খলাপাড়া গ্রামের সুমনসহ ওই সড়কে চলাচলকারী একাধিক অটোরিকশা চালক জানান, ট্রাকের মালিক দুর্ঘটনা এলাকার বালু ব্যবসায়ী লালু মিয়া।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



