চাঁদপুরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ফারুক, সম্পাদক প্রনব

সভাপতি ফারুক আহম্মদ ও সম্পাদক প্রনব কুমার রায় চৌধুরী। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ফারুক আহম্মদ এবং সাধারণ সম্পাদক ডা. প্রনব কুমার রায় চৌধুরী।

অন্য পদে যারা রয়েছেন, তারা হচ্ছেন সহসভাপতি রফিক আহমেদ মিন্টু, রূপালী চম্পক, বিমল দে, মোস্তফা খান, দীপক চক্রবর্তী, বিশ্বনাথ দাস, নাছির খান, বিচিত্রা সাহা।

বিভাগীয় সম্পাদক হচ্ছেন, অঞ্জনা সাহা,বীনা মজুমদার, মিতা ঘোষ, অনিক নন্দী, চয়ন সাহা। কোষাধ্যক্ষ পদে আছেন, খোকন মজুমদার।

কার্যকরীরা হচ্ছেন, মাহমুদ হাসান খান, বাবুল চক্রবর্তী, আভা রায় অপু, শীতল ঘোষ, দুলাল ঘোষ, রিয়া চক্রবর্তী, আবু বকর সিদ্দিক।

এছাড়া সহযোগী সদস্যরা হচ্ছেন, শঙ্কর আচার্য্য, মিতু সাহা, স্বর্নালী দাস, পূরবী দে সিমন্তি, মহিমা লোধ, কনিনীকা মিত্র, নিবেদিতা দাস, লিটন দাস, অপু দাস, মাহবুবুর রহমান, বিকাশ প্রধানিয়া এবং অনুকূল পোদ্দার রন্টি। একই সঙ্গে সংগঠনকে গতিশীল রাখতে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

এতে রয়েছেন, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব জীবন কানাই চক্রবর্তী, গৌরাঙ্গ সাহা, শান্তি রক্ষিত, অ্যাডভোকেট সেলিম আকবর, ডা. সৈয়দ নূরুল হুদা, অধ্যক্ষ মোশারেফ হোসেন, শিক্ষাবিদ আব্বাস উদ্দিন, সবিতা বিশ্বাস এবং নুপুর বিশ্বাস।

শনিবার (২৮ মার্চ)  রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে দ্বি-বার্ষিক সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ নাসেহুন আমিন।

এর আগে দুই দিন ব্যাপি অনুষ্ঠিত হয় রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতার আয়োজন করে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, চাঁদপুর জেলা শাখা। এতে কিশোর ও সাধারণ শাখায় দুই শতাধিক প্রতিযোগী অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান ও প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

আর প্রতিযোগিতায় ঢাকা থেকে চার সদস্যের বিচারক দলের প্রধান ছিলেন, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লিলি ইসলাম।

প্রতিযোগিতা শেষে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা। সবশেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান, নবগঠিত কমিটির সভাপতি ফারুক আহম্মদ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম