চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান,  প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা”, “দশম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয় সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬” উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা আড়াইটার দিকে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে  সভাপতিত্ব করেন ও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
তিনি বলেন, চাদপুর স্টেডিয়ামস্থ ড্যাফোডিল কলেজে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮, ১৯ ও ২০এপ্রিল তিন দিনব্যাপী চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদপুর জেলার ৭২টি টীম উক্ত বিজ্ঞান মেলায় অংশ গ্রহনের আশা করা যাচ্ছে।বিজ্ঞানভিত্তিক কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা করবেন।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। তিনি বলেন, চাঁদপুরের বিজ্ঞান মেলা-২০২৬ মিডিয়ায় ব্যাপক প্রচারের উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেন এবং সবধরনের সহযোগিতা প্রদান করবেন জানান।
সভায় আরো বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আলমগীর বাহার,কৃষি সম্প্রসারন অধিদপত্রের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রাজীব, চাঁদপৃর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: মমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর নিরস্থ রাজীব চক্রবর্তী, মাতৃপীঠ সরকারি বালিকা উবির সিনিয়র শিক্ষক আবুল কাসেম, হাসান আলী সরকারি উবিির সহকারি শিক্ষক মো: কাউছার, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সৌমিত্র কান্তি দাস, শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের মো: ইব্রাহিম, চাঁদপুর বজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর অ্যাডভোকেট শাহজাহান, লেখক ও বিজ্ঞান সংগঠক এইচ এম জাকির,  চাঁদপুর গভ: টেকনিক্যাল হাইস্কুলের মো: মাসুদ আলম, ডিএন হাই স্কুলের সহকারি শিক্ষক শাহআলম মিয়া, বিষ্ণুদী ইসলামীয়া ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মো: নোমান হোসেন, মহিলা বিষয়া অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বহুল প্রচারের জন্য চাঁদপুর প্রেসক্লাব ও জেলা তথ্য অফিসের সহযোগিতা কামনা করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম