চাঁদপুর: চাঁদপুরে ভোজন প্রিয় মানুষদের জন্য উন্নত-রুচিশীল,বাংলা ও চাইনিজ খাবারের সমাহার নিয়েযাত্রা শুরু করলো চিলেকোঠা নামে নতুন একটি রেস্টুরেন্ট।
সোমবার (১৫ ডিসেম্বর) চাঁদপুর শহরের গাছতলা এলাকায় মডেল মসজিদের সামনে অবস্থিত এই রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়।
এর আগে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ জসিম উদ্দিন মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার (এসও) ইঞ্জিনিয়ার সৈয়দা ইসরাত ফেরদৌসী।
আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান, চিলেকোঠা রেস্টুরেন্টের পরিচালক জান্নাতুল ফেরদাউস, সোহেল খান, নাজমুল খান নাহিদ, আবুল হাসানাত।
ফম/এমএমএ/


