চাঁদপুরে গণফোরামের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা

চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরে গণফোরামের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর কোর্ট চত্বর এলাকায় দলের অস্থায়ী কার্যালয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণফোরামের সংসদ সদস্য প্রার্থী ও জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর।

তিনি বক্তব্য বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের জনগণ অপেক্ষমান। দেশে এখনো নির্বাচনের জন্য লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বিশেষ করে একদিনে গণভোট ও নির্বাচন অত্যন্ত কঠিন কাজ। গণভোটের বিষয়বস্তু সম্পর্কে ভোটারদের সচেতন করা হয়নি।

তিনি আরো বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে। কালো টাকা ও অস্ত্রের ঝনঝনানি শোনা যায়। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং কোন দলীয় আনুগত্য না দেখায় তাহলে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে।

গণফোরম জেলা কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আরো বক্তব্য দেন সহ-সভাপতি অধ্যক্ষ মুনির চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ আশরাফ বাবু সরকার, সদর থানার সহ-সভাপতি নাজিমুদ্দিন বেপারী প্রমূখ।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম