চাঁদপুরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

চাঁদপুর : বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকের মুক্তি, চাল, ডালসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিতর্কিত সিলেবাস বাতিল, বিদ্যুৎ, জ্বালানিসহ দশ দফা দাবি আদায়ের লক্ষে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার উদ্যোগে চাঁদপুর শহরে বিক্ষোভ মিছিল বের হয়।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বাদ জুমা শহরের কালিবাড়ী বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মিশন রোড মোড়ে এসে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি মাওলানা লিয়াকত হুসাইন।

সাংগঠনিক সম্পাদক মুফতি নুরে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকি সহ-সভাপতি মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন, সহঅর্থ সম্পাদক মাওলানা তারেক হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোজাম্মেল মিয়াজী, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শহর কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আশেক এলাহী, সদস্য মাওলানা শহিদ উল্ল্যাহ, যুব মজলিসের সভাপতি হাফেজ নেয়ামত হোসেন, অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল ও অফিস সম্পাদক কারী শাহাদাত হোসেন প্রমুখ।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম