চাঁদপুর: যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুর জেলার কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকালে মতবিনিময় সভা সদর উপজেলার আশিকাটি ইউনিয়নস্থ যুব উন্নয়ন অধিদপ্তর এর উপপরিচালকের প্রশিক্ষণ কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। তিনি কর্মকর্তাদের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সরকারের প্রদক্ষেপগুলো অবহিত করেন।
সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর আবুল হোসেন ও চাঁদপুরের উপপরিচালক নুর মোহাম্মদ।
পরে সচিব পরিচালকের কার্যালয়ের ভেতরের বিভিন্ন শাখা পরিদর্শন করে এবং বৃক্ষরোপন করেন।
ফম/এমএমএ/


