চাঁদপুরে এতিম শিক্ষার্থীরা পেল ঢাবিয়ানের ঈদ উপহার সামগ্রী

চাঁদপুর: চাঁদপুরের ঢাবিয়ান এর আয়োজনে এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের জিটি রোড়স্থ মারফত আলী হাফিজিয়া ক‌ওমী মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 
আগত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিষ্ঠাতা অ্যাড. ইকবাল বিন বাশার।
এসময় এডিসি জেনারেল বলেন এতিমদের পাশে দাঁড়ানো মহৎ কাজ।‌ তাদের সাথে ইফতার করতে পেরে খুবই আনন্দিত। তাছাড়া এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করায় তিনি বেশ প্রশংসা করেন চাঁদপুরের ঢাবিয়ান কমিটির প্রতি।
বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।‌ তিনি বলেন, আমরা চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারো কুর‌আর প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। আমরা চেষ্টা করছি চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এধরনের আয়োজন করার জন্য। সবশেষে তিনি ঢাবিয়ানদের ধন্যবাদ জানান এতিমদের পাশে পবিত্র ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করার জন্য।
আর‌ও বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাবিয়ান জেলা কমিটির সভাপতি আলমগীর হোসেন বাহার, চাঁদপুর জেলা প্রশাসনের এনডিসি আনিসুর রহমান, ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. নূরুল আমিন খান আকাশ, ফারুক ট্রেডার্স এর স্বত্বাধিকারী ফারুক মৃধা, অ্যাড. আব্দুল্লাহ আল বাকি।
এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুরের ঢাবিয়ান কমিটির অন্যান্য সদস্যগণ, উক্ত মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ। এসময় মাদ্রাসার প্রায় শতাধিক শিক্ষার্থী ও এতিমদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম