চাঁদপুরে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁদপুর:  এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই স্লোগানকে ধারণ করে চাঁদপুরে শুরু হয়েছে তারুন্যর উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট।

বুধবার (২৬ নভেম্বর ) জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বাবুরহাট কলেজ মাঠে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মো: গোলাম জাকারিয়া, চাঁদপুর সরকারি কলেজর অধ্যক্ষ  আব্দুল আব্দুল মান্নান।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া অফিসার মো. আফাজ উদ্দিন।

আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে মোট ১২ টি কলেজ অংশগ্রহণ করে। ৬টি দল করে ‘ক’ ও ‘খ’ গ্ৰুপে প্রথম ও দ্বিতীয় রাউন্ডে খেলবে প্রতিটি কলেজ। বুধবার ৮টি কলেজ প্রথম রাউন্ডে অংশ নেয়।

ফম/এমএমএ/

কে এম সালাহউদ্দিন | ফোকাস মোহনা.কম