চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কৃত্তিম সংকট তৈরী করতে অবৈধভাবে জালানি তেল মজুদ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৩০হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে দিকে উপজেলার ব্রাহ্মনচক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।
উপজেলা প্রশাসন থেকে জানানো হয়, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন ব্রাহ্মণচক বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ মজুদের মাধ্যমে বাজারে কৃত্তিম সংকট তৈরি ও অতিরিক্ত মূল্যে পেট্রোলিয়াম বিক্রয়ের অপরাধে একজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, অভিযানের সময় মজুদকৃত ২৩ ব্যারেল ডিজেল ও ৯ ব্যারেল পেট্রোল সরকারি মূল্যে বিক্রয় করে বিক্রয় রশিদ জমা দিতে ব্যবসায়ীকে নির্দেশ দেয়া হয়। অভিযানে মতলব উত্তর থানা পুলিশ সহযোগিতা করেন।
ফম/এমএমএ/



