চাঁদপুরে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর : মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলা হতে পিআরএল গমণকারী পুলিশ সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (৫ডিসেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ লাইনস্ ড্রিলসেডে এসব সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসময় অবসর গ্রহণকারী বিদায়ী পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানসহ আনুষ্ঠানিকতার সহিত সুসজ্জিত গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি পৌঁছে দেয় জেলা পুলিশ।

পুলিশ সুপার বলেন, জীবনের বড় একটা অংশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এবং একইসাথে দায়িত্বশীল পদে চাকুরী করে বিদায় নিয়েছেন। আমরা আপনাদের অবদান কৃতজ্ঞতা ভরে স্মরণ করি। অবসর-জীবন ভাল কাটুক এবং সুস্থ থাকুন পরিবারের সাথে। দোয়া করবেন আমাদের সবার জন্য।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সহকারি পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীরসহ জেলা পুলিশের উধ্বর্তন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম