চাঁদপুরের ৪টিতে বিএনপি বিজয়ী, একটিতে স্বতন্ত্র

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ৪টি আসনে চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থীরা। শুধুমাত্র চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) প্রার্থী এম এ হান্নান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার পোস্টাল ভোট সহ এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

চাঁদপুর-১ (কচুয়া) : এই আসনে ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ধানের শীষের প্রার্থী আ ন ম এহছানুল হক মিলন ১ লাখ ৩৩ হাজার ৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহমেদ পেয়েছেন ৭০ হাজার ৩৬৮ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) : এই আসনে ১৫৬টি কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছ, এই আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মো. জালাল উদ্দিন ১লাখ ৭২হাজার ৫০৬ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় (এলডিপি) ছাতা প্রতিকের প্রার্থী মো. বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭ হাজার ৪৭৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) : এই আসনে ১৬৬ কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ পেয়ে ১লাখ ৬৫হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বি জামায়াত মনোনীত প্রার্থী মো. শাহজাহান মিয়া পেয়েছেন ১ লাখ ৮৬৫ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) : এই আসনে ১১৯টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী (চিংড়ি মাছ) এম এ হান্নান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৪ হাাজার ১৭৫ ভোট। প্রতিদ্বন্দ্বি ধানের শীষ প্রতিকের প্রার্থী মো. হারুনুর রশিদ পেয়েছেন ৬৯ হাজার ১৫৫ ভোট এবং জামায়াতের মো. বিল্লাল হোসেন মিয়াজী দাঁড়িপাল্লা প্রতিকে পেয়েছেন ৬৬হাজার ৬৯২ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি): এই আসনের ১৫৯টি কেন্দ্রের ফলাফলে ১ লাখ ৮৫ হাজার ৪০৪ ভোট পেয়ে বিজয়ী হন বিএনপির ধানের শীষের প্রার্থী মো. মমিনুল হক। তার প্রতিদ্বন্দ্বি ১১ দলীয় জোটের এলডিপির ছাতা প্রতিকের প্রার্থী মো. নেয়ামুল বশির পেয়েছেন ৭৫হাজার ৬৬০ ভোট।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম