
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকা থেকে ১০ বছর বয়সী জান্নাতুল আফরা নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছে ।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭ টার সময় মহামায়া আইড় বাড়ী (সাইফুল হুজুর এর বাসা), তার মেঝো বোনের ভাড়া বাসা থেকে পাশবর্তী তাহসিনুল উম্মাহ মহিলা মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়।
এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করা হয়েছে। (যার নম্বর- ৫০, তারিখ: ০১ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.)
জান্নাতুল আফরার গায়ের রং ফর্সা, উচ্চতা ৪ ফিট ৯ ইঞ্চি, তার পড়নে সাদা রংয়ের জামা ও কালো ওড়ানা ছিলো।
উল্লেখ্য, জান্নাতুল আফরা চাঁদপুর সদর উপজেলার ৫নম্বর রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের মিয়াজী (সাচ্চার) বাড়ির মুফতি দেলোয়ার হোসেনের ছোট মেয়ে। যদি কোন স্ব-হৃদয়বান ব্যাক্তি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে উল্লেখিত ঠিকানায় অথবা ০১৮৭৯৯০৪০৯৬ এবং ০১৬২৪-০৩২৫৪৪ নম্বরে যোগাযোগ করা জন্য অনুরোধ করা গেলো।
ফম/এমএমএ/রা/


