চাঁদপুরে আয়মান আবেশ ফাউন্ডেশনের ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ

চাঁদপুর: চাঁদপুর সদরের দুটি স্থানে আয়মান আবেশ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (২৮ জানুয়ারি) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর এলাকায় শফিক মেম্বারের বাড়িতে এবং বিকেলে শহরের ১৩ নম্বর ওয়ার্ডের খলিসাডুলি গ্রামের কর্ণেল অব. ফারুক আখন্দের বাড়িতে তিন শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করেন কানাডা প্রবাসী তাসনিম ওমর আভা এ সময় ফোরকান উদ্দিন খান, মিসেস খাদিজা ফোরকান, মামুন আখন্দসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম