চলেন হাঁটির দ্বিতীয় হাঁটা ম্যারাথনে অংশ নিলেন চাঁদপুরের ৩ শতাধিক নারী-পুরুষ

চাঁদপুর: ক্রীড়া ও সামাজিক সংগঠন ‘চলেন হাঁটির’ আয়োজনে বয়স ভিত্তিক ২য়তম হাঁটা ম্যারাথনে অংশ নিয়েছেন ৩ শতাধিক নারী পুরুষ ।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৭টায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে এই হাঁটা ম্যারাথন শুরু হয়। জাতীয় সংগীত ও বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন হাঁটা ম্যারাথনের উদ্বোধক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবিরসহ অন্যান্য অতিথিবৃন্দ অংশ নেন।

চলেন হাঁটির প্রতিষ্ঠাতা আলম পলাশ জানান, বয়স ভিত্তিক ২০ থেকে ৪৫ বছর বয়সী ও ৪৬ থেকে ৭০ বছর বসয়ী নারীদের তিন কিলোমিটার ও পুরুষদের ৬ কিলোমিটার পৃথক চারটি দল চলেন হাঁটির এই হাঁটা ম্যারাথনে অংশ নেন। তাদের মধ্যে ১৩জনকে ক্রেস্ট, ম্যাডেল ও সনদ প্রদান করা হয়। সমাপনি ও পুরস্কার বিতরণে অংশ নেন চাঁদপুর সরকারি কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, চাঁদপুর মেডিকেল কলেজের এ্যাসোসিয়েট প্রফেসর ডা.মো.সাইফুল ইসলাম সোহেল,সামাজিক সংগঠন ক্লিন চাঁদপুরের চেয়ারম্যান অ্যাড.মো.নুরুল আমিন খান, বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলার সহকারী পরিচালক পূবরী সরকার শম্পা,প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান প্রমুখ।

এই হাঁটা ম্যারাথনে চলেন হাঁটির সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শতাধিক নারী পুরুষের ডায়বেটিক, প্রেসার পরীক্ষাসহ চিকিৎসাসেবা প্রদান করেন চাঁদপুর মেডিকেল কলেজের এ্যাসোসিয়েট প্রফেসর ডা.মো.সাইফুল ইসলাম সোহেল এবং চাঁদপুর ফ্যামাস স্প্যাসালাইজড হসপিটাল এন্ড ডয়াগনিস্টিক সেন্টার।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম