ফরিদগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি ) দিনব্যাপি স্কাউট ক্যাম্প ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রোভিসি অধ্যাপক ড. মাসুম ইকবাল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি তারঁ বক্তব্যে বলেন, আমাদের ভালো মানুষ হতে হলে, ভালো মানুষের সংষ্পর্শে যেতে হবে। তাদের জীবনচরিত জানতে হবে। আমাদের আরেকটি জিনিস মনে রাখতে পড়ালেখা শেষে শুধু আমাদের শুধু সার্টিফিকেট অর্জন হবে। কিন্তু বর্তমান চাকুরির বাজারে শুধু সার্টিফিকেট দেখে না, তারা প্রার্থীর অন্য বিশেষ প্রতিভার বিষয়ে খোঁজ নেয়া হয়। যা তাদের কর্মজীবনে কাজে দেয়। আমার অনেক গুণিব্যক্তির সাথে কথা বলা ও মেশার সুযোগ হয়েছে। তাদের কাছ থেকে মুলত এসব বিষয়ই জেনেছি।
সভাপতির বক্তব্যে সেটৃু কুমার বড়ুয়া বলেন, ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠান আমাদের শিক্ষার্থীদের মানিসক ও শারিরিক দৃঢ়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। তাই আমাদের প্রতিটি বিদ্যালয়ে এসব কার্যক্রম অব্যাহত রাখতে হবে। শিক্ষার্থীরা যাতে তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি এসব কার্যক্রমে সুযোগ পায় এজন্য অভিভাবক ও শিক্ষকদের ভুমিকা রাখতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ খানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য বিশিষ্ট শিল্পপতি বশির উল্ল্যাহ ভূঁইয়া , বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটি সদস্য মমিন হোসেন । আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়ায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
ফম/এমএমএ/


