
চাঁদপুর: লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগ সাড়াদেশে ন্যায় সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৪ টায় ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ এর সভাপতিত্বে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মোঃ আব্দুস সাত্তার ও ইব্রাহিম খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মাহাবুব আলম চৌধুরী।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, গত সরকার লুটপাটকৃত টাকার একটি অংশ বিদেশে পাচার করে দিয়েছে। সেই লুটপাটকৃত টাকাগুলো উদ্ধার করে সাধারণ মানুষকে বিনা সুদে বিনা জামানতে ১ লক্ষ্য থেকে ১ কোটি পর্যন্ত পুঁজি দেওয়া সম্ভব। এখন কিভাবে টাকাগুলো ফেরত নেবেন সেটাই হল প্রশ্ন। তাই একটি অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামে একটি সংস্থা তৈরি করতে হবে। সেটি হবে স্বায়ত্তশাসিত সংস্থা। সেই সংস্থার মাধ্যমে বিদেশে পাচার কৃত টাকাগুলো উদ্ধার করা হবে।
তিনি আরো বলেন, সংস্থাটি তৈরি করার জন্য গত ১৮ আগস্ট শাহবাগ চত্বরে আমরা এক লক্ষ ২৫ হাজার লোক নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা, কর্নেল শহীদ এবং দুজন ছাত্র সমন্বয়কের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছি। তা তাঁরা দেখেছেন এবং আমাদের সাথে কথা বলেছেন। তাঁরা বলেছেন, ‘‘এ সংস্থার মাধ্যমে সারা বাংলাদেশের চেহারা চিত্র পাল্টিয়ে দেওয়া যাবে। মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্খার বাংলাদেশ আমরা গড়তে পারব। যদি আইনটি প্রণয়ন করা যায়।’’
এ সময় উপস্থিত ছিলেন অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ কেন্দ্রীয় সংগঠক সদস্য মো. বাচ্চু বেপারী, হুমায়ুন কবির, কচুয়ার সংগঠক শরিফ, ফরিদগঞ্জ সংগঠক আকবর, মহমায়া আমেনা বেগম, শাহিনুর বেগম, লাকি মেম্বার, পূর্ণিমা, রেহেনা, খাদিজা, ইউসুফ, রাশেদ, শাহাদাতসহ জেলার বিভিন্ন স্থানের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ এর সদস্যরা।
এছাড়াও এ সমাবেশে চাঁদপুর জেলার ভিবিন্নি স্থান থেকে কমিটির সদস্য সহ প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


