মতলব উত্তর (চাঁদপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কিত প্রচারণায় ভোটের গাড়ি শুক্রবার সারাদিন মতলব উত্তরে প্রচারণা করেছে।
সকালে উপজেলার এখলাছপুর বাজারে ভোটের গাড়ি প্রচারণা উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ।
এসময় তিনি গণভোটের বিষয়বস্তু তুলে ধরেন এবং কেন হ্যাঁ/না ভোট দিবেন তা বুঝিয়ে বলেন।
এসময় স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সকাল ১০:০০ টা হতে দুপুর ২:০০ টা – এখলাছপুর বাজার। দুপুর ২:০০ টা হতে সন্ধ্যা ৬:০০ টা- ছেংগারচর পৌরসভা সংলগ্ন মাঠ। সন্ধ্যা ৬:০০ টা হতে – রাত ১০:০০ টা পর্যন্ত পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রচারণা করে।
ফম/এমএমএ/


