
মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের ৫নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) বিকালে আমুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাফেজ মুন্সি।
গজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ খোকনের সভাপতিত্বে ও গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, গজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম মোল্লা, সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন মাস্টার, উপদেষ্টা আঃ জলিল মেম্বার, গজরা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, সহ-সভাপতি সুমন মুন্সি, মহিউদ্দিন রিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউল্লাহ অলি, সাংগঠনিক সম্পাদক মোঃ স্বপন প্রধান প্রমুখ। আরো বক্তব্য রাখেন, গজরা ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক আমিরুল ইসলাম রাসেল, ইউনিয়ন ছাত্রদল নেতা রাজিব রহমান, আরিয়ান ইসলাম শাহিন, শান্ত প্রধান, রাব্বি দেওয়ান, সানি ইসলাম হৃদয়, ৫নং ওয়ার্ড মেম্বার জাহিদ হোসেন।
সভায় ইউনিয়ন যুবদলের ৫নং ওয়ার্ড শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে করনীয় বিষয় নিয়ে পরামর্শ দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মুন্সি ও সিনিয়র নেতৃবৃন্দ। এসব বিষয় নিয়েও আলোচনা ও পর্যালোচনা করা করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, গজরা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান শ্যামল, সহ-সভাপতি হাসান ইমাম স্বপন, প্রচার সম্পাদক সুফল বেপারী, সদস্য মেহেদী হাসান পাবেল, কবির হোসেন, জুলমত, কৃষকদলের সভাপতি সাদরুল আমিন, বাচ্চু প্রধান, লিটন প্রধান, কবির প্রধান, ছাত্রনেতা আশরাফ উদ্দিন, রুবেল, কবির দেওয়ান, দ্বীন ইসলাম সহ আরো অনেক নেতারা।
ফম/এমএমএ/


