খলিলুর রহমান গাজীর শারীরিক খোঁজ নিতে বাসায় জামায়াতের এমপি প্রার্থী শাহজাহান মিয়া

চাঁদপুর: সম্প্রতি দলীয় কাজে গিয়ে একপায়ে আঘাতপ্রাপ্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়েন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী। হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে তিনি বাসায় রয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায়  এই নেতাকে তাঁর বাসায় দেখতে যান চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মো. শাজাহান মিয়া।

চাঁদপুর শহর জামায়াতের আমির এডভোকেট মো. শাজাহান খান, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. সবুজ খান, বিশিষ্ট সমাজসেবক আব্দুর শুক্কুর মুস্তান ও আব্দুর রশিদ খান, ছাত্রশিবির নেতা ফাহাদ চাহমান, ফরহাদ আল আমিনসহ জামায়াতের অন্যান্য নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে শাহজাহান মিয়াসহ জামায়াত নেতারা খলিলুর রহমান গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম