চাঁদপুর: চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লীন চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের আয়জনে সংগঠনের সকল সদস্য ও অতিথিদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের সাবকে ভিপি ও সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝী, সদস্য সচিব শামছুল আরফিন, সংগঠনের সদস্য প্রবাসী রাসেল, ক্লীন চাঁদপুর এর উপদেষ্টা ও ব্লু সার্ক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেড এর চিপ অপারেটিং অফিসার ফয়সাল খান, সদস্য ডাঃ মাসুদ প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অতিথি শাহজালাল মিশন।
ফম/এমএমএ/



