কোস্টগার্ডের অভিযানে মাদকসহ কারবারি আটক

চাঁদপুর: চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি আটক হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় একটি যাত্রীবাহী স্টিল বোটে তল্লাশি করে প্রায় ৪ লাখ ৩২ হাজার টাকা মূল্যের ১৪ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা এবং আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁদপুর সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

‎তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম