মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন ও সংগ্রহ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৩ জুলাই) বিকালে ঠেটালিয়া নোয়াবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কার্যক্রম উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ জালাল উদ্দিন বক্তব্যে বলেন, কোন সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকসেবীর বিএনপিতে ঠাঁই নেই। বিএনপি করতে হলে এসব অপরাধ থেকে দূরে থাকতে হবে। যারা এসব অপরাধের সাথে জড়িত থাকার ইচ্ছা আছে তারা বিএনপির ধারে কাছে থাকবেন না এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ।
তিনি আরো বলেন, বিগত দিন যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, আন্দোলন সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন তাদের বেশি মূল্যায়ন করা হবে। এছাড়া যারা এসেই বিএনপির সদস্য হতে চাইবে এমন কাউকে সদস্য করা হবে না। এমনকি যারা ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্ট সরকারের কর্মী হয়ে কাজ করেছে তারাও বিএনপির সদস্য হতে পারবে না। আসুন সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, এবং আগামী নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার। ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারীর সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সহ- সাধারণ সম্পাদক অ্যাড. বাদল বেপারী, মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা দলের সভাপতি মনিরা চৌধুরী, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, আঃ গণি তফাদার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, ফতেপুর পুর্ব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল সরদার, উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মহিন খান, চাঁদপুর জেলা যুবদলের সদস্য মমিনুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন মৃধা, ছেংগারচর পৌর শ্রমিক দলের সভাপতি গোলাম রাব্বানী স্টার, শ্রমিক দল নেতা মোঃ শাহআলম, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, ছেংগারচর পৌর যুবদল নেতা মোঃ নুর নবী, ফতেপুর পুর্ব ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দিন খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইলিয়াস সানী সহ শত শত নেতাকর্মী।
ফম/এমএমএ/


