কচুয়া (চাঁদপুর): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৫আগষ্ট) বিকালে উপজেলার ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলী, পড়ে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান নূরে ই আলম রিহাতের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন (সোহেল) ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহাজালাল প্রধান জালাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ রাসেল মজুমদার, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তার খান,
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ, কৃষক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/



