কর্মকর্তাদের সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ এসপির

চাঁদপুর সদর মডেল থানা আকষ্মিক পরিদর্শন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুর সদর মডেল থানা আকষ্মিক পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ বিপিএম-বার।

শনিবার (১৭ সেপ্টেম্বর) তিনি থানায় পরিদর্শনে আসেন।

পুলিশ সুপার থানার আশেপাশের এরিয়া, ব্যারাক, অফিস সমূহ ও দাপ্তরিক কার্যক্রমাদি নিরীক্ষণ করেন।এরপর সকল অফিসার ও ফোর্সেদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, প্রত্যেক পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও মানবিকতার সহিত জনগণের প্রতি সেবার মনোভাব নিয়ে আচরণ ও পেশাগত দায়িত্ব পালন করতে হবে। সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে ও জনকল্যাণমুখী কাজ করার জন্য দিকনিদের্শনা প্রদান করেন।

এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে থানা এলাকার আশপাশের খালি পতিত জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ ও পুকুরে মাছ চাষের দিকনিদের্শনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন পিপিএম’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার থানা পরিদর্শনে আসলে ফুলেল শুভেচ্ছা জানান মডেল থানার ওসি।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম