
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরভার কোয়া চাঁদপুর গ্রামে অবস্থিত আল জামিয়াতুল ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিম খানায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগষ্ট) দুপুরে খোরশেদ কেমিকেল কোম্পানির স্বত্বাধিকারী ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. খোরশেদ আলমের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা খোরশেদ আলমের জ্যেষ্ঠ পুত্র মো. নাঈম এর সভাপতিত্বে ও কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি প্রিয়তুষ পোদ্দার, আলমগীর তালুকদার প্রমূখ।
আলোচনা শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম। দোয়া-মুনাজাত শেষে মাদ্রাসার ছাত্রদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।
ফম/এমএমএ/



