কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বিতরন করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়নের কর্মকর্তা মাহবুব-উল-আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহাজাহন শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) মো.ফজলুল হক, যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
ফম/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম