কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৩টি কেন্দ্রে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে,কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২২টি প্রাথমিক পর্যায়ে প্রতিষ্ঠানে ১হাজার ৩শত ১৮জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেন।
শান্তিপূর্ন পরিবেশে পরীক্ষা গ্রহনের লক্ষে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসূল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো.সোহেল রানা,ইউআরসির কর্মকর্তা মো.জাকির হোসেন বিভিন্ন কেন্দ্র পরির্দষন করেন।
ফম/এমএমএ/


