কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপ্রধানে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার মাহবুব উল আলমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাসুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রাজন কুমার দাস, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মহিউদ্দিন।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


