কচুয়ায় আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে প্রস্ততি সভা

কচুয়া (চাঁদপুর): মহান আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী নিয়ে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পারিষদ মিলনয়াতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান শাহাজাহান শিশির। বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জাহেদ হোসেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম খলিল,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান,যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব-উল-আলম,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান,ইউপি চেয়ারম্যান মো.আলমগীর হোসেন,প্রাক্তন শিক্ষক সনতোষ চন্দ্র সেন,বীর মুক্তিযোদ্ধা আনোয়ার সিকদার প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম