কচুয়ার বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল আর নেই

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী গ্রামের অধিবাসী ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেনের বাবা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল জলিল বৃহস্পতিবার দুপুর ১টা ২০ মিনিটে নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বছর । তিনি ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

বৃহস্পতিবার রাত ১০ টায় জানাজা শেষে আইনগিরী গ্রামের ডাক্তার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সমাজসেবক আব্দুল জলিলের মৃত্যুতে মাননীয় শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ড.আনম এহছানুল হক মিলন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য ও মহিলা দলের সিনিয়র সহসভানেত্রী নাজমুন নাহার বেবি, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ মাস্টার,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ এলাহী সুভাষ, সাবেক সভাপতি শরফুদ্দিন মিঞা, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা যুবদলের সভাপতি আব্দুল সালাম শান্ত, সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন,সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন,গোহট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ আবু আব্দুল্লাহ নয়ন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাহার আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরীসহ দলীয় সহযোগী সংগঠনিক নেতাকর্মী সামাজিক ও এলাকার সুশীল সমাজের লোকজন গভীর শোক প্রকাশ করেন। শোক সন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম