কচুয়া (চাঁদপুর) : ২৪ ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুরের কচুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সুলতানা ফিলিং স্টেশনে পুনরায় জ্বালানি তেল বিক্রি শুরু হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুর থেকে পাম্পটিতে ডিজেল ও অকটেন সরবরাহ স্বাভাবিক হওয়ায় দীর্ঘ ভোগান্তি শেষে স্বস্তি ফিরেছে বিভিন্ন যানবাহন ও মোটরসাইকেল চালকদের মাঝে।
জানা যায়, যান্ত্রিক ত্রুটি ও সরবরাহজনিত সমস্যার কারণে গত মঙ্গলবার থেকে পাম্পটিতে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ ছিল। গৌরীপুর কচুয়া-হাজীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের অন্যতম প্রধান এই ফিলিং স্টেশনটি বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন বাস, মোটরসাইকেল ও পণ্যবাহী ট্রাকের চালকরা। অনেক চালককে বাধ্য হয়ে দূর-দূরান্তের পাম্পে গিয়ে তেল সংগ্রহ করতে হয়েছে, যা তাদের সময় ও খরচ উভয়ই বাড়িয়ে দিয়েছিল।
আজ দুপুর থেকে তেল বিক্রি শুরু হওয়ার খবর ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় ভিড় করতে থাকেন চালকরা। লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে তেল সংগ্রহ করতে দেখা গেছে তাদের। পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং গ্রাহকরা নিয়মিত সময়ের মতোই সেবা পাবেন।
মোটরসাইকেল কবির হোসেন জানান, “কাল থেকে তেল না পেয়ে চলাচলে খুব সমস্যায় ছিলাম। আজ সুলতানা পাম্পে তেল পাওয়া যাওয়ায় খুব উপকার হলো। বাড়তি দূরত্বে যাওয়ার ঝামেলা এখন আর নেই।”
সুলতানা ফিলিং স্টেশন ম্যানেজার এনামুল হক বলেন, ভবিষ্যতে এ ধরনের সাময়িক সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে যাতে সাধারণ মানুষের ভোগান্তি কম হয়। ডিপো থেকে ২হাজার ৫ শত লিটার অকটেন ও ৪ হাজার ৫ শত লিটার ডিজেল দেওয়া হয়েছে। আমরা মোটরসাইকেল প্রতি ১২০ টাকা ধরে ২০০ টাকার তেল দিচ্ছি এবং বিভিন্ন যানবাহনে তেল দেওয়া অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/



