কচুয়ায় সরকারি কলেজ শাখা ছাত্রদলের বৃক্ষ রোপন কর্মসূচি পালিত 

কচুয়া (চাঁদপর): গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই বিশ্ব শ্লোগানটিকে সামনে রেখে  শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী ও ৫ মে বিশ্ব পরিবেশ দিবস
উপলক্ষে কচুয়ায় সরকারি ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের উদ্যোগে  বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কলেজ শাখার  ছাত্রদলের সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন ও সাধারণ সম্পাদক ফয়সাল হোসেনের নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় ।
বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, পৌর যুবদলের সাধারণ সম্পাদক কাজী ফরহাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ শরিফুল ইসলাম জাহিদ, ছাত্রদলের নেতা মিরাজ আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় কলেজ ছাত্র দলের সভাপতি নুর উদ্দিন বলেন বৃক্ষ আমাদের পরম বন্ধু। বৃক্ষ শুধু প্রাকৃতিক শোভাই বাড়ায় না, মাটির ক্ষয় রোধ করে, বন্যা প্রতিরোধ করে, ঝড় তুফানকে বাধা দিয়ে জীবন ও সম্পদ রক্ষা করে। আবহাওয়া নিয়ন্ত্রণেও বৃক্ষের ভূমিকা অপরিসীম। বৃক্ষ ছাড়া পৃথিবী মরুভূমিতে পরিণত হতো। বৃক্ষ অক্সিজেন সরবরাহ করে আমাদের বাঁচিয়ে রাখে।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম