কচুয়া (চাঁদপুর): নারীর অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন বিষয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কচুয়ায় যথাযোগ্য মর্যাদায় বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষের অংশ হিসেবে আয়োজিত হয় আলোচনা সভা এবং অদম্য নারী পুরস্কার প্রদান অনুষ্ঠান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল।
তিনি বলেন-বেগম রোকেয়া আমাদের নারী জাগরণের অগ্রদূত। তার আদর্শ অনুসরণ করে নারীর প্রতি সকল ধরনের সহিংসতা প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীর সক্ষমতা বৃদ্ধিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অদম্য নারীরা আমাদের সমাজের অনুপ্রেরণা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালীনি কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার কে এম সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। তিনি বলেন- নারীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত দায়িত্ব অত্যন্ত জরুরি।
সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, নারী নেত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অদম্য নারী পুরস্কারপ্রাপ্তরা বিভিন্ন ক্ষেত্রে সাহস, অধ্যবসায় ও সাফল্যের স্বীকৃতি হিসেবে চারজন নারীকে অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয়। তারা হলেন- সফল জননী নারী লুৎফা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নাঈমা মোস্তফা, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী আফরোজা আক্তার, নির্যাতনের দুঃস্বপ্ন জীবন সংগ্রামে জয়ী নারী বিলকিস আক্তার।
ফম/মহসিন/এমএমএ/


