কচুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

শিক্ষাবৃত্তি, মাদক বিরোধী এবং স্ক্যাবিস প্রতিরোধে আলোচনা

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সনদ তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি আজিজুল ইসলাম সহ অতিথিরা।

কচুয়া (চাঁদপুর): এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি, মাদক বিরোধী এবং স্ক্যাবিস প্রতিরোধে সতকর্তা মূলক আলোচনা সভা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে জগতপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাদেক আলী সভাপতিত্বে ও ড্রিমফিল ফাউন্ডেশনের সভাপতি ওবায়েদ উল্ল্যাহ ভুলনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ এলাহী সুভাষ, ড্রিমফিল ফাউন্ডেশনের উপদেষ্টা হোসেন ইমাম মুন্সী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ সেবক মো. শরীফুল ইসলাম পাঠান, ড্রিমফিল ফাউন্ডেশনের সহ-সভাপতি মীর সাব্বির রায়হান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফয়সাল, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল মাহিম, সাংবাদিক ও ইউপি সদস্য আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও শিক্ষাবৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি আজিজুল ইসলাম। তার পাশাপাশি মাদকের কুফল ও বর্তমান সময়ে সারাদেশে ছড়িয়ে পড়া শিশু থেকে বৃদ্ধার শরীরে ভয়বহ মহামারি স্ক্যাবিস প্রতিরোধে সবাই সতেচন থাকার জন্য বক্তরা বক্তব্য রাখেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম