কচুয়া (চাঁদপুর): সাম্য ও সমতায়, দেশ গড়বে সবাই এই প্রতিপাদ্য কচুয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে র্যালির শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরী। উপজেলা সমবায় অফিসার বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিদর্শক শাখাওয়াত হোসেন মজুমদারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,উপজেলা সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম প্রমুখ।
এবারের ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন অনুষ্ঠানে সমবায়ে বিশেষ অবদানের জন্য দুইজন সমবায়ীকে উপজেলা শ্রেষ্ঠ সমবায়ী সম্মাননা প্রদান করা হয়। সমবায় সংগঠনের সদস্যবৃন্দ এ সময় উপস্থিত থেকে সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানান।সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ, যারা সমবায় দিবসের চেতনাকে সমুন্নত রাখার অঙ্গীকার করেন।
ফম/এমএমএ/


