কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

কচুয়া (চাঁদপুর): ‎বন্ধু মানে তুই আর আমি সবাই মিলে তুই,বন্ধু মানে ইচ্ছে হলেই পরশ পাথর ছুই এই স্লোগানে কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গঠিত কচুয়া উপজেলা ফ্রেন্ডস ক্লাবের তৃতীয় বর্ষপূর্তী উদযাপন ও বন্ধুদের মিলন মেলা করা হয়েছে।

‎গতকাল শুক্রবার হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের  দিনভর র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, নেচে গেয়ে নানান আয়োজনের মাধ্য দিয়ে কেক কেটে বর্ষপূর্তী উদযাপন করা হয়।

‎কচুয়া উপজেলা ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম এনামুল হোসেন সুমনের  সভাপতিত্বে ও উদ্যোক্তা সদস্য সাইফুল ইসলাম মজুমদার এবং মো. নজরুল ইসলাম যৌথ পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডাঃ একে এম জাকির হোসেন।

‎বক্তব্য রাখেন, আওলাদ হোসেন, সোহেল রানা, নাসির উদ্দিন, হোসাইন আহমেদ, সমির চন্দ্র রায়, ফারুক হোসেন, জহিরুল ইসলাম,গোফরান, নাজমুল ইসলাম,সেলিম মাহমুদ, মাসুদ রানা আরো অনেকে।

‎এসময় এসএসসি ২০০০ ব্যাচের বিভিন্ন এলাকার শিক্ষার্থী, তাদের পরিবারের সদস্যবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

‎পরে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম