কচুয়ায় আলোর দিশারী’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার উত্তর আকানিয়া শিক্ষা,স্বাস্থ্য, সংস্কৃতি ও সেবামূলক সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক সংগঠন আলোর দিশারীর উদ্যোগে ৩ শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে আকানিয়া বিশ্বরোড মোড় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে মাহে রমজান উপলক্ষ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

তিন শতাধিক পরিবারের প্রতিজনকে খেজুর, ছোলা, চিনি,মুড়ি, ডাল ও তেলসহ অন্যান্য ইফতার সামগ্রী বিতরণ করেন। সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রফেসর ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,আলোর দিশারীর সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সমাজসেবক মো.মফিজুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রভাতী ইন্সুরেন্সের কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম,চাঁদপুর সরকারি কলেজের প্রফেসর ড.খোরশেদ আলম, সদর দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান,জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার পাঠান, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল রশিদ মিয়াজী,বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস প্রমুখ।
সংগঠনের সভাপতি হাজী হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন বলেন,২০২৩ সালে আলোর দিশারী সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বছরই দরিদ্র মানুষের জন্য কর্মসংস্থান, চিকিৎসা, টিউবওয়েল, ঘর ও শিক্ষা অনুদানের কাজ করছে।

তারা আরো জানান,প্রতিবন্ধী, অসচ্ছল ব্যক্তিদের আর্থিক সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিমদের পড়াশোনায় আর্থিক সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের আর্ত-মানবতার সেবায় সংগঠনটি সবসময় নিয়োজিত। এ সময় আলোর দিশারী সমাজসেবা সংগঠনের সহ-সভাপতি হাবিব ফকির,কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম প্রধানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম