কচুয়ায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম গ্রেপ্তার

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের  ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাদলা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লাল মিয়া (লালু মামু) কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার গুলবাহার গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে  কচুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রাশেদুল হক বলেন, পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/ ১২ ধারায় তাকে গ্রেপ্তার করে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জানা যায়, রফিকুল ইসলাম লালু কচুয়া আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরের ঘনিষ্ঠ অনুসারী। গত বছর আওয়ামী লীগের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের পর অন্যান্য আওয়ামী লীগের নেতাদের মতো রফিকুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। কিন্তু সম্প্রতি তিনি তাঁর বাড়িতে যাতায়াত শুরু করেন।
ফম/রাছেল/এমএমএ/

মো. রাছেল | ফোকাস মোহনা.কম