
চাঁদপুর: চাঁদপুরের অন্যতম ‘সাপ্তাহিক চাঁদপুর সকাল’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সভাপতি, জিয়া পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং বলাখাল মকবুল আহম্মেদ ডিগ্রি কলেজ-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন লিটন পবিত্র ওমরাহ হজ্ব পালনের উদ্দেশ্যে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ ত্যাগ করেন।
জানা গেছে, এর পূর্বে তিনি ১৭ ফেব্রুয়ারি রাতে চাঁদপুর ত্যাগ করেন। স্বল্প সময়ের মধ্যে সফরের সিদ্ধান্ত হওয়ায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের অনেককে সরাসরি জানিয়ে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। তবে সবার দোয়া ও শুভকামনা তাঁর সঙ্গে রয়েছে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দীর্ঘদিন ধরে শিক্ষা আন্দোলন ও শিক্ষক-কর্মচারীদের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রাখা মোশাররফ হোসেন লিটন শিক্ষক সমাজে একজন পরিচিত মুখ। শিক্ষক-কর্মচারী ঐক্যজোট এবং জিয়া পরিষদের জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতা হিসেবে তিনি সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি কলেজ প্রশাসনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় তিনি সচেষ্ট রয়েছেন।
পবিত্র ওমরাহ হজ্ব পালন শেষে আগামী ৫ মার্চ তিনি দেশে ফিরে আসার কথা রয়েছে। এ ধর্মীয় সফরে তিনি দেশ, জাতি, শিক্ষা অঙ্গন এবং সকলের কল্যাণ কামনায় দোয়া করবেন বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি তাঁর সুস্বাস্থ্য, নিরাপদ সফর এবং ইবাদত কবুল হওয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
ফম/এমএমএ/


