এনসিপি নেতাদের সাথে কথা বলতে গিয়ে শহীদ পরিবারের আর্তনাদ

ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির নেতারা ‘দেশ গর্তে জুলাই পদযাত্রা’ অংশ হিসাবে চাঁদপুরে এসেছেন। সার্কিট হাউজে শহীদ পরিবারের সাথে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। তাদের আর্তনাদে পরিবেশ ভারি হয়ে উঠে।

বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সদস্যরা সার্কিট হাউজে উপস্থিত হন। কিছু সময় পরে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ হয় নেতাদের।

এ সময় সংগঠনের মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লা, মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহবায়ক সামান্তা সারমিন, যুগ্ম আহবায়ক মোঃ মাহবুব আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মো. মিরাজ মিয়া উপস্থিত ছিলেন।

নেতারা এ সময় শহীদ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমস্যার কথা শুনেন। নেতাদের কাছে শহীদ পরিবারের সদস্যরা তাদের সন্তান, স্বামী ও ভাই হত্যার বিচার দাবি করেন। হত্যার বিচারের বিষয়ে আশ্বাস দেন এমসিপি নেতারা।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম