এনডিএফ চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল

জুলাই যোদ্ধা পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

চাঁদপুর: ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও জুলাই যোদ্ধা ১১ পরিবারকে ১লাখ টাকা আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১২মার্চ ) বিকেলে চাঁদপুর শহরের রেড চিলি রেষ্টুরেন্টে ইবনেসীনা ফার্মাসিটিক্যাল লি. এর স্পন্সরে এই অনু্ষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

ন্যাশনাল ডক্টরস্ ফোরাম (এনডিএফ) চাঁদপুর জেলা শাখার সভাপতি মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ সালেহ আহমদ এর সভাপতিত্বে ও সেক্রেটারী ডাঃ মাহিবুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা: মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: মাহবুবুর রহমান। পবিত্র কোরআনের দারস পেশ করেন অধ্যাপক হাফেজ সোহাইল আহমেদ চিশতী। বক্তব্য রাখেন ইবনেসিনা ফার্মাসিটিক্যালের কর্মকর্তা ইউনুস আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো: খাইরুল কবির, চাঁদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা: সোহেল আহমেদ, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা: আশরাফ আহমেদ চৌধুরী, চাঁদপুর সদর জামায়াতের আমীর অধ্যাপক মাও: আফসার উদ্দিন মিয়াজী, চাঁদপুর উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম খলিল, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শিশু বিশেষজ্ঞ ডা:আব্দুল আজিজ, ডা: ফেরদোস  নুর, ডা: আসিফ ইকবাল, ডা: আনিসুর রহমান, ডা: হাবিবুর রহামান, ডা: সৈয়দ আহমদ কাজল, ডা: হাফিজুর রহমান বিপ্লব, ডা: মাহিবুর রহমান সাদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ও সদর হাসপাতালের ডাক্তার, কার্মকর্তাসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালের ডাক্তার ও কার্মকর্তারা উপস্থিত ছিলেন। চাঁদপুর সদর উপজেলায় অবস্থিত জুলাই আহত ও নিহত যোদ্ধা  ১১ পরিবারের মাঝে ১লক্ষ টাকা আর্থিক প্রদান করা হয়।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম