এই অসামান্য অর্জনের কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের: ডিসি

চাঁদপুর : চাঁদপুর জেলা ক্রিকেট দল ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রিকেট সংস্থার আয়োজনে শুভেচ্ছা ও অভিনন্দন দেয়া হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্যে বলেন, এই অসামান্য অর্জনের কৃতিত্ব আমাদের খেলোয়াড়দের। এছাড়াও কোচসহ সাপোর্টিং স্টাফদেরও ভূমিকা রয়েছে। সংগঠকরা যদি খেলোয়াড় তৈরির জায়গা না করে দিতো তাহলে ভালো খেলোয়াড় বের হতো না।  আমি চাই আমাদের সেরারা বাছাই হয়ে খেলে আমাদের জেলার সুনাম অর্জন করবে।

অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেটে উপকমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোস্তাফিজুর রহমান, ক্রীড়া সংগঠক জায়েদ আল রিফাই, অ্যাড: নুরুল আমিন খান আকাশ, ক্রীড়া সাংবাদিক অ্যাড: ইয়াসিন আরাফাত ইকরাম, কোচ শামীম ফারুকী, টিম কোচ পলাশ কুমার সোম, টিম ম্যানেজার রিপন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ঐশ্বর্য, মোরসালিন, জ্যোতিসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এছাড়াও চ্যাম্পিয়ন চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলোয়াড়- শাহেদ আফ্রিদী, সালমান জাহাান মিয়াজী, মাহমুদুল হাসান নোমান, ইলিয়াছ আহমেদ হিমেল, রাকিব হাসান শামিম, আলামিন বেপারী, রাতুল দাস, মারিন, সিয়াম আখন্দ, নাবিল, আবুবক্কও রনি, ইমতিয়াজ আয়মন, অনিমেষ কর, নাফী, রাফিদ, ইনজামামুল হক, মুশফিক হাসান আয়ান, জিহাদ গাজী উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ মোহসীন উদ্দিন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচসহ সংশ্লিষ্ট সকলকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে বিভাগীয় পযার্য়ের ফাইনালে ফেনী ও চাঁদপুর জেলা অনুর্ধ্ব ১৮ ক্রিকেট দলের খেলায় ৮ উইকেটে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফম/এস.পলাশ/এমএমএ/

শাহরিয়া পলাশ | ফোকাস মোহনা.কম