উন্নত জাতি বিনির্মাণে সাংবাদিকদের দায়িত্ব অনেক গুরুত্বপূর্ণ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

মতলব উত্তর (চাঁদপুর): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ জাতির নিকট তুলে ধরেন। দেশ উন্নয়নে পেছনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রয়েছে।

১৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পরিকল্পনা মন্ত্রণালয় প্রতিমন্ত্রীর দপ্তরে সভাকক্ষে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময়কালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি জাতির উন্নয়ন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান মন্ত্রী।

শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদ সারাবেলা’র সম্পাদক মন্ডলীর সভাপতি কাজী মিজানুর রহমান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক রাকিবুল হাসান সোহাগ, সদস্য সচিব মমিনুল ইসলাম, প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি ফারুক হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইস্রাফিল খান বাবু, নব নির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন বাদসা, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপাহী, সাংগঠনিক সম্পাদক তুহিন ফয়েজ, অর্থ সম্পাদক বাবুল মুফতি, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, সম্মানিত সদস্য মোঃ আকতার হোসেন, সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম