
চাঁদপুর: বিশিষ্ট রাজনীতিবিদ আলিম আল রাজি কবির উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ভারতে অবস্থান করছেন। গত ১৮ সেপ্টেম্বর সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হতে তিনি বিমান যোগে ভারতের ভেলোরের উদ্দেশ্যে রওয়ানা হন।
বর্তমানে তিনি ভেলোরের সি,এম,সি হাসপাতালে বিশিষ্ট সার্জন ( শল্য চিকিৎসক) ডাক্তার সুরজ বাগচির তত্বাবধানে চিকিৎসা সেবা নিচ্ছেন। গত একমাস ডাক্তার সুরজ কবিরকে নিবির পর্যবেক্ষনে রেখে বিভিন্ন পরিক্ষা নিরিক্ষার পর কবিরের কন্ঠনালীতে একটি জটিল অপারেশন করার পরামর্শ দেন।
আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার ডাক্তার সুরজ এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট ডাক্তার কবিরের এই জটিল অপারেশনটি সম্পন্ন করবেন বলে জানান। তাই আলিম আল রাজি কবির তার প্রিয় চাঁদপুরবাসীর কাছে তার জন্য দোয়ার প্রার্থনা করেছেন।
কবির দীর্ঘদিন ধরে পাকস্থলি ও কন্ঠনালীর জটিল রোগে ভুগছেন। আলিম আল রাজি কবির বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ এবং চাঁদপুর সদর উপজেলার প্রথম ও দু-দুবারের নির্বাচিত চেয়ারম্যান মরহুম আব্দুল কাদের মাষ্টারের জেষ্ঠ্য পুত্র ।
১৯৯৫ সালের চাঁদপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংসদের আওয়ামী ছাত্রলীগের নির্বাচিত এ,জি,এস রাজপথের লড়াকু সৈনিক সাবেক ছাত্রনেতা নুরুল হায়দার সংগ্রাম এর এবং চাঁদপুর মহিলা আওয়ামী লীগ নেত্রী কানিজ আয়শা কবিতার বড় ভাই। বর্তমানে সংগ্রাম ও কবিতা কবিরের সাথে ভারতের ভেলোরে অবস্থান করছেন। সংগ্রাম কবিতা ভাই কবিরের জন্য চাঁদপুরবাসীর নিকট দোয়া কামনা করছেন।
ফম/এমএমএ/


