ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন চাঁদপুর জেলা বিএনপি সভাপতি মানিক

চাঁদপুর: চাঁদপুর-হাইমচর গণমানুষের নেতা চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ঈদুল ফিতরের দিন সকালে নিজ বাড়িতে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩১ মার্চ) সকালে মুনিরা ভবনে ঈদের নামাজ শেষে দলীয় নেতাদের সাথে ও তাদের পরিবারের সদস্যদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের খোঁজখবর নেন।

এ সময় চাঁদপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিবর্তিত পরিস্থিতিতে এবারের ঈদটা অন্যরকম কাটবে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের। সেই সুবাদে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করার জন্য স্ত্রী ও একমাত্র কন্যাসহ সপরিবারে চাঁদপুরে চলে আসেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি এবং চাঁদপুর-হাইমচর সদর আসনে ধানের শীষের বাহক শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি ঈদের দিন সকালে পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সেখানেও স্থানীয় মুসল্লী ও দলীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।
ফম/এমএমএ/

চৌধুরী ইয়াসিন ইকরাম | ফোকাস মোহনা.কম