চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের পাইকাস্তা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে পাইকাস্তা মাদ্রাসার মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি সাবেক এমপি প্রার্থী এডভোকেট মোঃ শাহজাহান মিয়া। তিনি বলেন, কুরআন নাযিলের মাস রমযান আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। আত্মশুদ্ধির এই মাসে আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পেরেছি-এর পর্যালোচনা করতে হবে। প্রশিক্ষণের একটি মাস থেকে শিক্ষা নিয়ে বছরের বাকী ১১ মাস জীবন পরিচালনা করতে হবে। কুরআন সুন্নাহের আলোকে জীবন পরিচালনার প্রশিক্ষণের জন্য রমযান মাস উৎকৃষ্ট সময়। রমযানের শেষে আসছে পবিত্র ঈদুল ফিতরে। ঈদ আনন্দে সমাজের অসহায় মানুষকে শামিল করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মো: জুবায়ের হোসেন, সদর উপজেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, আশিকাটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াহিদুর রহমান উৎফল।
আশিকাটি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী হাফেজ শাহজাহান এর সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারী হাফেজ শেখ ফরিদ এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের নেতারা।
ফম/এমএমএ/



